ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলায় পুকুরে ডুবে স্বপ্না দাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার ধোপাখোলা গ্রামে ঋষিপাড়ায়। স্বপ্না দাস ওই গ্রামের সতীন দাসের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বপ্না দাস শুক্রবার পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। কিছু সময় পরে তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। স্বজনরা বলছেন স্বপ্না দাস তিনি মৃগী রোগী ছিলেন। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




