সাইবার সিকিউরিটি বৃদ্ধি জরুরি : যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সাইবার সিকিউরিটির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের অর্থনৈতিক লেনদেন, শিক্ষা প্রদান, প্রশাসনিকসহ বিভিন্ন কার্যক্রম অনেকটাই এখন ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তবে যে গতিতে ‘ডিজিটাল কানেক্টিভিটি’ আমরা বৃদ্ধি করেছি, সেই গতিতে ‘সাইবার সিকিউরিটি’ বৃদ্ধি নিশ্চিত করা যায়নি। দেশের স্থিতিশীলতার জন্য এটি খুবই জরুরি। শনিবার সকালে যশোরের শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলন কক্ষে ‘সাইবার সিকিউরিটি ফর নেটওয়ার্কিং প্রফেশনালস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। দণি কোরিয়াভিত্তিক ট্রান্স ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্কের ইউরোপিয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রকল্পের সহায়তায় চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম এ হাসেম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সিইডিটি প্রকল্পের আইসিটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিডিরেনসহ বাংলাদেশের ২৫টি বিশ^বিদ্যালয়ের ৩২ জন নেটওয়ার্ক পেশাজীবী অংশ গ্রহণ করেছেন। যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালাটি শেষ হবে আগামী ২৩ মার্চ। বিজ্ঞপ্তি

ভাগ