ঝিকরগাছা প্রেস কাবে জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা প্রেস কাবে শনিবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাবের সভাপতি এমামুল হাসান সবুজ। সভায় বক্তব্য রাখেন, প্রেস কাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক কামারুজ্জামান কামাল, তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, আবু সাঈদ মিলন প্রমুখ। সভায় প্রেস কাবের নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণ সংক্রান্তসহ করোনাকালীন সময়ে মৃত সাংবাদিক কাজী আব্দুস সামাদ ও খন্দকার বশীর আহম্মেদের আত্মার মাগফিরাত কামনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় প্রেস কাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

ভাগ