বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবনের নদীর চর থেকে উদ্ধার হওয়া বাঘের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ সময় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মফিজুর রহমানসহ বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা মৃত বাঘটির ময়নাতন্দ সম্পন্ন করেছি। বাঘটির শরীরে কোনপ্রকার আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করছি বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।’ অন্তত ৫ দিন আগে বাঘটি মারা গেছে বলে দাবি করেন তিনি।




