কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় কেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খুলনার ডুমুরিয়া শাহপুর ক্রিকেট একাডেমিকে ৫৮রানে হারিয়েছে যশোরের এসএস ক্রিকেট একাডেমি। গতকাল শনিবার দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমির আয়োজনে ৩২দলীয় কেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভরে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করতে সম হয়। দলের পে মিরাজ ৩০ বলে ৪৭ রান, আকাশ ১৬ বলে ৩১ রান, মুস্তাফিজুর ১৯ বলে ২৮ রান ও হাসানুর ৯ বলে ৩১ রান করেন। বোলিংয়ে ডুমুরিয়ার শাহপুরের পে দেলোয়ার ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট, রাব্বি ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট ও সুজন, আজাহার, শুভংকর, শাপলু একটিকরে উইকেট লাভ করেন। ২০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডুমুরিয়ার শাহপুর নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করতে সম হয়। দলের পে শাপলু ২২ বলে ৪১ রান, পিয়ার আলী ২৩ বলে ৩৮ রান, আজাহার ও দিপ ১১ রান করেন।বোলিংয়ে যশোরের পে মাসুম ৩টি, আবিদুল ২টি ও হাসানুর, শান্তি, মুস্তাইন ১টি করে উইকেট লাভ করেন। যশোর এসএস ক্রিকেট একাডেমি ৫৮ রানে জয়লাভ করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব ও সাজু হাওলাদার। স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ ও মিরাজুল। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, রুস্তম আলী ও সানবিম করিম সিয়াম। এর আগে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপ্জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক বদরুজ্জামান বিপ্লব, ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু।




