আইসিইউ ফাঁকা নেই কুর্মিটোলা-কুয়েত মৈত্রীতে

লোকসমাজ ডেস্ক॥ করোনা আক্রান্ত রোগী বাড়ছে। বাড়ছে রোগীর জটিলতা। যার কারণে রোগীদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হচ্ছে। গত কয়েকদিন আগেও যেখানে করোনা আক্রান্ত রোগীর চেয়ে আইসিইউ বেডের সংখ্যা বেশি ছিল, সেখানে গত দুই সপ্তাহ ধরে আইসিইউ বেড ক্রমেই কমে আসছে। স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ শনিবার (২০ মার্চ) রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালে শয্যা রয়েছে ১১৭টি। তার মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৩৩টি। করোনা ডেডিকেটেড রাজধানীর অন্যতম প্রধান দুই হাসপাতাল কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই। বিজ্ঞপ্তিতে দেখা যায়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আইসিইউ রয়েছে ১৬টি। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ১০টি। এই দুই হাসপাতালেরই আইসিইউ রোগীতে পূর্ণ।

ভাগ