দারফুরে পুনরায় স্বর্ণ উৎপাদনের পরিকল্পনা সুদানের

লোকসমাজ ডেস্ক॥স্বর্ণ উত্তোলন ও ক্ষমতাশালী মিলিটারিপ্রধানের সঙ্গে মৈত্রী করে পুনরায় স্বর্ণের এক নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে সুদান। এ লক্ষ্যে দেশটির সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধানের সঙ্গে যুক্ত হয়েছে আফ্রিকার তৃতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক দেশটি। দেশটির উত্তর দারফুর খনি থেকে স্বর্ণ উৎপাদনের এ পরিকল্পনা করছেন তারা। খবর মাইনিং ডটকম।
এ বিষয়ে উত্তর আফ্রিকার দেশটির খনিবিষয়ক মন্ত্রী গতকাল বলেন, সুদানের জেনারেল অথরিটি ফর জিওলজিক্যাল রিসার্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। কত তাড়াতাড়ি উত্তর দারফুর খনি থেকে স্বর্ণ উৎপাদন পুনরায় শুরু করা যায় সে বিষয়ে জানাবেন তারা।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেয়া তথ্যমতে, ২০১৯ সালে সুদানের স্বর্ণ উৎপাদন ৭৬ দশমিক ৬ টনে পৌঁছে। এ উৎপাদনের মাধ্যমে আফ্রিকা মহাদেশের তৃতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক দেশের তালিকায় নাম লেখায় দেশটি। যদিও এর উৎপাদন নিয়ে অধিকাংশের ধারণা চোরাচালান ও অবৈধ বাণিজ্যের মাধ্যমে এর পরিমাণ বেড়েছে।
গত বছরের মে মাসে স্বর্ণের খনিটি সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হয়। এর আগে বহু বছর ধরে দেশটির সেনাপ্রধান মোহাম্মদ হামদানের এক আত্মীয়র নির্মাণ ও বাণিজ্য প্রতিষ্ঠান আল গুনেদের নিয়ন্ত্রণে ছিল খনিটি। ২০১৯ সালে স্বৈরশাসক ওমর আল বশিরের বিরুদ্ধে অভ্যুত্থানের মাধ্যমে খ্যাত ছিলেন সেনাপ্রধান হামদান।

ভাগ