আশাশুনি (সাতীরা) সংবাদদাতা ॥ আশাশুনিতে বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এইচ.ই এনরিকো নুনজিটা ঋশিল্প’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। রবিবার সকাল ১০ টায় তিনি আশাশুনির বুধহাটায় উপস্থিত হয়ে ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন, প্রতিবন্ধীদের সাথে কথা বলেন এবং তাদের সাথে সময় কাটান। এ সময় উপস্থিত ছিলেন ঋশিল্প’র প্রেসিডেন্ট মনিকা তজি, ঋশিল্পর পরিচালক ভেনসন জে ফাকুনে, প্রোগ্রাম অফিসার ডা. মেহেদী হাসান, সেন্টারের পরিচালক ও ফিজিও থেরাপিস্ট ডা. শংকর ঢালী এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির। ঋশিল্প বুধহাটায় প্রতিবন্ধীদের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসছে। বেলা সাড়ে ১১ টার দিকে সিবিআর সেন্টার পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাতক্ষীরা সদরের ফয়জুল্লাপুরে ঋশিল্প কেন্দ্র পরিদর্শন করার উদ্দেশ্যে রওনা হন।



