লোকসমাজ ডেস্ক॥রিয়েলমি বাজারে আনতে যাচ্ছে আকর্ষণীয় স্পেসিফিকেশন এবং ফিচারের নারজো সিরিজের নতুন গেমিং স্মার্টফোন নারজো ৩০ প্রো। এর আগে রিয়েলমি বাংলাদেশের বাজারে নারজো ২০ নিয়ে আসে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারজো সিরিজটি রিয়েলমির গেমিং সিরিজ- এই মোবাইলের গেমিং প্রসেসর, গেমিং এক্সপেরিয়েন্সকে করে তুলবে আরো মসৃণ।
রিয়েলমি নারজো ৩০-প্রো ৫জি ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।
বলা হচ্ছে নারজো ৩০ প্রো দিয়ে তারা একনাগাড়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন-এর মতো হেভি গেইম দীর্ঘ
সময়ের জন্য খেলা যাবে।
কিছুদিন আগে বাংলাদেশের বাজারে নারজো ২০ নিয়ে আসে। রিয়েলমি নারজো ২০-তে ছিল হেলিও জি৮৫ অকটা-কোর ৬৪ বিটস প্রসেসর, শক্তিশালী এআরএম মালি-জি ৫২ জিপিইউ এবং ৬.৫-ইঞ্চি ডিসপ্লে যা চমকপ্রদ গেমিং পারফরমেন্স দিয়েছে।
তরুণ ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, নারজো ২০ দিয়ে তারা একনাগাড়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন-এর মতো হেভি গেইম দীর্ঘ সময়ের জন্য খেলতে পারছেন। পাশাপাশি গেমিংয়ের সময় স্মার্টফোনের তাপমাত্রা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে না।
রিয়েলমি বাংলাদেশে যাত্রা শুরু করেছিল এন্ট্রি-লেভেলের সেরা সি সিরিজের স্মার্টফোন দিয়ে।





