বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি) বাগেরহাট জেলা শাখার আয়োজনে প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইডিইবির জেলা শাখার সভাপতি খন্দকার আ. ছালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির শাখার সাধারণ সম্পাদক মো. আ. রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাঈল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সনৎ কুমার সাহা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. রোকনুজ্জামানসহ অন্যান্যরা।



