যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, যশোর প্রশাসন এ জেলার সাংবাদিকদের সাথে রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রচার থেকে শুরু করে বাস্তবায়নে যেখানে সুযোগ থাকবে সেখানেই জেইউজে সদস্যদের সম্পৃক্ত করতে তিনি চেষ্টা করবেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন। – বিজ্ঞপ্তি




