ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ কারাবন্দি লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যু এবং বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার সকালে শহরের আরাপপুর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনুক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময়, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সেলিম, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রাজু, সদর থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, জেলা মৎসজীবী দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান খোকন, উজ্জল, মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মুশতাক আহমেদ ও বোরহান উদ্দিন মুজ্জাক্কির এই ফ্যাসিষ্ট সরকারের হত্যার শেষ শিকার। তারা দেশ বিক্রির পরিকল্পিত ষড়যন্ত্র রুখতে দেশপ্রেমী সবাইকে ঘর থেকে বাইরে নেমে আসার আহবান জানান।

ভাগ