স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নুতন জেলা প্রশাসক হিসেবে আজ রবিবার দায়িত্ব গ্রহণ করবেন মুজিবর রহমান। তিনি বিদায়ী জেলা প্রশাসক সরোজ কুমার নাথের স্থলাভিষিক্ত হবেন। শনিবার প্রশাসনের কর্মকর্তাগণ ঝিনাইদহ সার্কিট হাউজে নুতন জেলা প্রশাসককে স্বাগত জানান। আজ বিদায়ী জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।




