স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে সদর উপজেলার নোঙরপুর গ্রামের রমজান আলী মোল্লাকে (৬২) তার বাড়ির সামনে থেকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। কোতয়ালি থানার এসআই একরামুল হুদা জানিয়েছেন, শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার ভাতুড়িয়া পূর্বপাড়ার আলিফ মোড়ের একটি দোকানের সামনে থেকে ১১০ গ্রাম গাঁজাসহ মিরাজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়। সে এলাকার মৃত সাহেব আলী মহুরীর ছেলে। চানপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই পংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ঝুমঝুমপুর বাস্তহারা কলোনীর দিঘির পাড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হবিবর রহমান হবি (৩৫) নামে এক যুবককে শনিবার সকালে আটক করা হয়। হবি ওই এলাকার মৃত তাইজুদ্দিন ব্যাপারীর ছেলে। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে বসুন্দিয়া বিনিময় পাড়া থেকে এক শ গ্রাম গাঁজাসহ জাহিদ মোড়ল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই এলাকার শওকত মোড়লের ছেলে।




