যশোরে সড়ক দুর্ঘটনায় দু’পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি লড়াইলের লোহাগড়া উপজেলায়। পুলিশ সূত্র জানিয়েছেন, এসআই হায়াতুর রহমান (৪০) ও কনস্টেবল মিলন দেবনাথ (৩৭) মাদারীপুরে চাকরি করেন। ছুটিতে যশোর শহরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় পৌঁছালে চলন্ত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে এসআই হায়াতুর রহমান ও কনস্টেবল মিলন দেবনাথ গুরুতর আহত হন। তাদের দু’হনের পা ভেঙে যায়। পরে আহত পুলিশ সদস্যদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। তখন উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

ভাগ