ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল গফফারের সভাপতিত্বে পশ্চিম বারান্দীপাড়াস্থ কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মিঞা মো. আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন, যুগ্ম সম্পাদক মেয়র প্রার্থী মোহাম্মদ আলী সরদার ও জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জার বিন হাফিজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতিত বিশ্ব মানবতার মুক্তি সম্ভব নয়। সম্মেলনে মুফতি রেজাউল করিমকে সভাপতি ও আক্তারুজ্জামানকে সেক্রেটারি করে সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।





