যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্’র ৯ম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক

স্টাফ রিপোর্টার॥ গতকাল বুধবার সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটিজিক স্টাডিস’র মহাপরিচালক মেজর জেনারেল মো. এমদাদ উল বারীকে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ‘৯ম কর্নেল কমাডান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সিগন্যালস কোরের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সিগন্যালস কোরের জ্যেষ্ঠ অধিনায়ক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর ‘৯ম কর্নেল কমান্ড্যান্ট’ কে সিগন্যাল কোরের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে জানানো হয় সেনাবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী কর্নেল কামন্ড্যান্ট একটি অত্যন্ত গৌরবময় এবং মর্যাদাপূর্ণ স্বীকৃতি। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সামরিক সদস্যবৃন্দের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সিগন্যাল কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। তিনি তাঁর বক্তব্যে আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার উপর গুরুত্ব উলেখপূর্বক সিগন্যাল কোরের সকল সদস্যদের ডিজিটাল বাংলাদেশ গড়ার ল্েয নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার, পরিচালক, সিগন্যাল পরিদপ্তর, কমান্ড্যান্ট এসটিসিএন্ডএস, সিগন্যালস্ কোরের অধীনস্থ সকল ইউনিটের অধিনায়ক ও সদস্য এবং যশোর এরিয়ার সামরিক কর্মকর্তারা।

ভাগ