ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় ইমাদুল হক (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার রাত আটটার দিকে ঝিকরগাছা পৌর সদরের পাঁচপুকুর নামক স্থানে। নিহত ইমাদুল হক ব্র্যাক ঝিকরগাছা শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় অফিস শেষে ইমাদুল হক মোটরসাইকেলে ঝিকরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচপুকুর নামক স্থানে যশোরমুখি দ্রুতগামী একটি ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।





