কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখা এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনের যৌথ আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর মহাসচিব সাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক একেএম খয়রাত হোসেন। সভায় সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর জেলা সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, অ্যাড. রবিউল আলম, হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠনের যশোর জেলা সভাপতি আব্দুল্লাহ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস রতন প্রমুখ।

ভাগ