নড়াইলে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল অফিস ॥ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে শুক্রবার দিনব্যাপী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আরজেএফ কালচারাল ফোরামের আয়োজনে শহরের ভওয়াখালীস্থ শিল্পনীড় আর্ট স্কুলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা যমুনা আহম্মেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরজেএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, সাথী তালুকদার,হামিমুর রহমান শামীম, আরজেএফ এর জেলা সেক্রেটারি স্বপন কুমার দাস, শিল্পনীড় আর্ট স্কুলের পরিচালক রাজু খান।

ভাগ