খুলনা ব্যুরো॥ বিএনপির সমাবেশে আগত ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রামসহ খুলনা বিভাগের অতিথিবৃন্দ দুপুরের খাবার খেতে পারেননি। অতিথিদের জন্য প্রস্তুত রাখা একটি হোটেল আগে থেকে পুলিশ তালা মেরে দেয়। সেখানে কেউ বিশ্রাম নিতে পারেননি। অগত্যা রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করেন নেতৃবৃন্দ।




