ঝিকরগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজারে। আহতরা হলেন, শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি (৩০), আজগর আলীর ছেলে জিসান (৩০), যশোর সদরের নারাঙ্গালী গ্রামের জসিম উদ্দিনের ছেলে আসাদ (২৭) ও ঝিকরগাছা উপজেলার চান্দা গ্রামের রিজাউল ইসলামের ছেলে সামাউল ইসলাম (২৫)। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ভাগ