বাগেরহাটে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলে শনিবার বাগেরহাট মডেল থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেস কাবের সাবেক সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ। অতিথিবৃন্দ পুলিশ সুপার ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।

ভাগ