শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ‘মুজিববর্ষের স্লোগান, পুলিশ হবে জনতার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার শৈলকুপা থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওপেন হাইজ ডে-তে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, শৈলকুপা থানা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, নায়েব আলী জোয়ার্দার, সাব্দার হোসেন মোল্লা। প্রধান অতিথির মুনতাসিরুল ইসলাম বলেন,‘সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের সাথে আমাদের কোনো আপোষ নেই। সে যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।’




