তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সফল চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক সম্মাননা ও সনদপত্র পেলেন সাতক্ষীরা তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বুধবার বিকেলে ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর পক্ষ থেকে এ সম্মাননা সনদপত্র ও স্বর্ণ পদক প্রদান করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফিরোজ আহমেদ, এবং ডেমোক্রেটিক ওয়াচের ওয়াজেদ ফিরোজ। অনুষ্ঠানে মন্ত্রী কোভিড-১৯ এ বিশেষ অবদানের জন্য ইউপি সদস্যদের মধ্য থেকে কয়েক জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন । এ অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রায় ৪শ জন ইউপি চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন।



