রামপালে যুবদল নেতা খালিদের ইন্তিকাল, নেতৃবৃন্দের শোক

রামপাল (বাগেরহাট) সংবাদদতা ॥ রামপাল সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খালিদ মলিক হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ইন্তিকাল করেছেন, ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল সাড়ে ১০ টায় শ্রীফলতলা ঈদগাগে নামাজে জানাজা শেষে শ্রীফলতলাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহা সভাপতি ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোস্তফা কামাল পাটোয়ারী, দফতর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম প্রমুখ।

ভাগ