ফুলতলায় করোনা টিকা গ্রহণে সচেতনামূলক র‌্যালি

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা আনসার ভিডিপি’র উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণে সচেতনতামূলক র‌্যালি হয়েছে। আনসার ভিডিপি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন এলাকা প্রদণি করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা মো. আফরুজ্জামান, ভিডিপি ব্যাংক কর্মকর্তা নসরুফ ফুয়াদ, ভিডিপি কর্মকর্তা নুরুন্নেছা বেগম, জাহাঙ্গীর আলম শরীফ, ভিডিপি দলনেতা আবুল খায়ের প্রমুখ।

ভাগ