মহেশপুরে গলায় বৃদ্ধের আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বৃদ্ধ শফিকুল আলম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হননি। মঙ্গলবার রাতে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ভাগ