স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) ॥ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফোরা কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড- ১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, এ পর্যন্ত ১ হাজার ৮৮৪ জনকে করোনার টিকা দেয়া হয়েছে।





