কুয়াদায় নেতৃবৃন্দের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা অগ্নী

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ বুধবার যশোর সদরের রামনগর ইউনিয়ন যুবদল নেতা মরহুম বাদশাহ আলমগীর ও তার পিতা ইউনিয়ন বিএনপি নেতা মরহুম নুর মোহাম্মদের কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলীম অগ্নী। এদিন তিনি কুয়াদা সিরাজসিংগা গ্রামে মরহুমের পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি নেতা ডা. আলাউদ্দীন, মাসুদুর রহমান শমীম, মোস্তাফিজুর রহমান টগর প্রমুখ।

ভাগ