সাতক্ষীরায় নৌকাডুবির একদিন পরেও খোঁজ মেলেনি ৩ শ্রমিকের

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির কুড়িকাহনিয়া লঞ্চঘাটে মাটিবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিককে একদিন পরও উদ্ধার করা যায়নি। তবে সাতক্ষীরা ও খুলনা ফায়ার ব্রিগেডের দুটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উদ্ধার কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, ভাটার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনওসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কপোতাক্ষ পাড়ে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মাটিবাহী নৌকাডুবির এ ঘটনা ঘটে। কপোতাক্ষর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ শ্রমিকের ৯ জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন শ্রমিক। এরা হলেন বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তারা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।

ভাগ