স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের পুলিশ আলাদা অভিযান চালিয়ে মোট ৬৫ জনকে আটক করেছে। এর মধ্যে মাদকদ্রব্যসহ ৩৯ জন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ২২ জন এবং জুয়া খেলার অপরাধে ৪ জনকে আটক করা হয়। একই সময় পুলিশ ৩ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ বোতল ফেনসিডিল, ১০ লিটার চোলাই মদ এবং ৫ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসব ঘটনায় ৯টি থানায় মোট ২৬টি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।





