আজ খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ

খুলনা ব্যুরো ॥ মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারের হটকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার সকালে ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান। –বিজ্ঞপ্তি

ভাগ