ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনার শিরোমনি শিল্পাঞ্চল এলাকার মহসেন জুট মিলসহ বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাইফুল ইসলাম, নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী প্রমুখ । নেতৃবৃন্দ বলেন আগামীকাল বিকাল ৩ টায় শ্রম কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ করা হবে।





