স্টাফ রিপোর্টার॥ শুক্রবার সন্ধ্যায় যশোর শহরতলীর বাহাদুরপুর মেহেগনি বাগানে এক নারী ধর্ষিত হয়েছে। অভয়নগরের বাড়ি থেকে ফুসলিয়ে এনে তাকে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। ২৮ বছর বয়সী ওই নারীর বাড়ি অভয়নগরের পায়রা গ্রামে। তিনি জানান, ৩ যুবক তাকে কাজ দেয়ার কথা বলে বাহাদুরপুরে আনে। সেখান থেকে সন্ধ্যায় একটি মেহেগনি বাগানে এনে ধর্ষণ করে। একজন ধর্ষকের নাম মানিক কুন্ডু। তার বাড়ি ফুলতলার কর্তিপুর গ্রামে। ধর্ষিত নারীকে রাত আটটায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





