ডুমুরিয়ায় জুয়াড়িসহ ৬জন গ্রেফতার

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ৫ জুয়াড়িসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের সূত্র। আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে থানা পুলিশ আঠারোমাইল বাজারের শাপলা ফিস নামক মৎস্য ডিপো হতে জুয়া খেলারত অবস্থায় এলাকার চিহ্নিত জুয়াড়ি হোগলাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম শেখ, পলাশ শেখ, বেতাগ্রামের হাফিজুর রহমান, মাগুরাঘোনা গ্রামের গফফার শেখ এবং সাতীরা জেলার তালা থানার জেয়ালা-নলতা গ্রামের তিীশ চন্দ্র ঘোষকে গ্রেফতার করে। এ সময় জুয়ার সরঞ্জাম হিসেবে তাস এবং নগদ ৫ হাজার ৪শ টাকাসহ তাদের আটক করা হয়। এছাড়া একই রাতে থানার নিয়মিত মামলার আসামি উলা গ্রামের আব্দুল গফফার মোল্যাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জুয়াড়িদের জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।