বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭৫ বোতল ফেনসিডিলসহ আমিনুর রহমান ধাবক (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাতন কাটি মাঠের ভেতর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সে শার্শা থানার বামুনিয়া গ্রামের মৃত আইজদ্দি ধাবকের ছেলে। পুলিশ জানায়, গোগা বিলপাড়া এলাকা থেকে ব্যাগসহ একটি লোককে আসতে দেখে তাকে অনুসরণ করা হয়। সে সোনাতন কাটি মাঠের ভেতর থেকে রাস্তার ওপর উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তার ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আমিনুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ একজন আটক
বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭৫ বোতল ফেনসিডিলসহ আমিনুর রহমান ধাবক (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাতন কাটি মাঠের ভেতর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সে শার্শা থানার বামুনিয়া গ্রামের মৃত আইজদ্দি ধাবকের ছেলে। পুলিশ জানায়, গোগা বিলপাড়া এলাকা থেকে ব্যাগসহ একটি লোককে আসতে দেখে তাকে অনুসরণ করা হয়। সে সোনাতন কাটি মাঠের ভেতর থেকে রাস্তার ওপর উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তার ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আমিনুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।





