স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গবাদি পশুর ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার সকালে তুর্কি ড্রাগ হাউজে বৈধ কাগজপত্র না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার, অভয়নগর থানার এসআই মো. মনির হোসেন প্রমুখ।





