ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ গিলাতলা ৫ ও ৬ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ২ দিনব্যাপী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিলাতলা নজরুল থিয়েটার কাবের সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য আছিয়া আনছার, রংধনু যুব সংঘের সভাপতি মোজাফফার হোসেন, প্রজন্ম ৭১ যুব সংঘের সভাপতি এম এ হালিম, খান মো. ইদ্রিস আলী, গোলাম পরওয়ার, আলীম হাওলাদার প্রমুখ।




