স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জোর করে জমি দখলের চেষ্টা ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন করেছে। উপজেলার নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মজিবার রহমানের ছেলে শহিদুল ইসলাম, সুরুজ, শরিফুল ও অমিদুল দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে তাদের আপন ফুপাতো ভাই জালাল, হারুন সিকদার, উজ্জ্বল সিকদার ও রবিউল সিকদারকে। গ্রামবাসি জানান, মজিবুর রহমান তার ৫ বোনকে মহেশপুর সাব রেজিষ্ট্রি অফিসে ২০১১ সালের ২০ ফেব্রয়ারি ১৩০২ নং হেবার ঘোষনা পত্র দলিলে দুই’শ শতক জমি রেজিষ্ট্রে করে দেন। কিন্তু মজিবুর রহমানের ছেলেরা জমি না দিয়ে অসহায় পরিবারগুলোকে মারপিট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে মজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ছেলেদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করে বলেন, আমি ছেলেদের নিষেধ করায় তারা আমকে বাড়িছাড়া করেছে। মজিবর রহমানের ছেলেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা এ নিয়ে কথা বলতে রাজি নয়।





