তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে যশোরে সভা

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে যশোর জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১০টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও একইদিন বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, নুরুজ্জামান খোকন, নন্টু তরফদার, সাইফুল ইসলাম শিপু, মিজানুর রহমান, আবু বক্কার, মুস্তাক হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শাহীন গাজী, ফারুক হোসেন, আবির হোসেন শুভ প্রমুখ।

ভাগ