স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল একদিনে আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪ হাজার ৭শ ৭০ জন। আক্রান্তদের ভেতর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৭ জন করোনায় আক্রান্ত হন। যশোর সিভিল সার্জন অফিসের ডা. রেহনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৪৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে একদিনে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই যশোর সদর থেকে নমুনা পরীক্ষা দিয়েছিলেন। এ নিয়ে সদরে এ পর্যন্ত ২ হাজার ৯শ ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭ জন। আক্রান্ত ৪ হাজার ৭শ ৯০ জন। আক্রান্ত ব্যক্তিদের ভেতর ৪ হাজার ৫শ ৮৩ জন সুস্থ হয়েছেন। ৫ জন হাসপাতালে রয়েছেন। ১শ ২৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। যশোরে মোট ২২ হাজার ৪শ ৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১শ ৪৪টি নমুনা। যশোরের ২ হাজার ৬শ ৬৩ জন অন্যত্র নমুনা পরীক্ষা দেয়ায় তাদের নমুনার সংখ্যা যোগ হওয়ার কারণে জেলায় সংগ্রহকৃত নমুনার চেয়ে পরীক্ষাকৃত নমুনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।





