জুটি ভাঙার লড়াইয়ে হতাশার দিন
স্পোর্টস ডেস্ক॥ কোনো জুটি বেশি রান তুলেছে, বল খেলেছে ‘তুলনামূলক’ কম। কোনো জুটি কম রান করেছে, বল খেলেছে অনেক বেশি। তাদের কোনো পরিকল্পনায় সময়মতো যেমন আটকানো যায়নি, তেমনি মেলেনি চকিত ব্রেকথ্রুর দেখা। ওভার প্রতি একটি-দুটি বাজে ডেলিভারির প্রবণতা তো আছেই। চট্টগ্রামে হতভম্ব এক টেস্টের পর মিরপুরে এসে এভাবে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩। ৭৪ রান করা এনক্রুমাহ বোনারের সঙ্গে ২২ রানে অপরাজিত আছেন ডি সিলভা।সকালের উইকেটে বাংলাদেশি বোলাররা যারপরনাই হতাশ করেছেন মুমিনুল হককে। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে কেউই চড়াও হতে পারেননি। এই সময়ে ১ উইকেট হারিয়ে সফরকারীরা ৮৯ রান তুলে নেয়। অবশেষে তাইজুল ইসলামের কল্যাণে আসে সাফল্য। সেটা ২১তম ওভারে। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জন ক্যাম্পবেলকে (৩৬)। তার আগে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ক্যাম্পবেল।
বিপজ্জনক হতে থাকা ব্র্যাথওয়েটকে ফেরান সৌম্য সরকার। ১২২ বলে ৪৭ রান করে যান তিনি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ঢোকা আবু জায়েদ রাহি একটু প্রভাব বিস্তার করেছেন। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে হারানো কাইল মেয়ার্সকে মিরপুরে অল্পতে ফেরান তিনি। ফুল লেংথের এক পরিকল্পিত ডেলিভারিতে ৫ রানের মাথায় তাকে সাজঘরে পাঠান। পরে ৭ রানের মাথায় শেইন মোসলিকেও ফেরান রাহি। ৬৬ রানের প্রথম জুটির পর ওয়েস্ট ইন্ডিজ পরের তিন জুটিতে যথাক্রমে ২১, ১৭ এবং ১২ রান করে। রান কম হলেও জুটিগুলোতে বেশ সময় পার করেছে তারা। ২১ রানের জুটিতে ব্যয় ৭৬টি বল, ১৭ রানের জুটিতে ৪৭টি, ১২ রানের জুটিতে ৪০টি। পরের জুটিতে এনক্রুমাহ বোনার এবং ব্ল্যাকউড করেন ৬২। এই সময়ে ১৪৫টি বল মোকাবিলা করেন দুজনে। দিনের শেষ দিকে তাইজুল ২৮ রানে ব্ল্যাকউডকে ফেরালেও বোনার থেকে যান। অর্ধশতক তুলে নেয়ার পর ডি সিলভাকে নিয়ে ধীরে-সুস্থে রান তুলতে থাকেন। ১০৯ বলে ৪৫ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা। এমন কার্যকরী সব জুটির জন্যই বাংলাদেশের অস্বস্তি বেড়েছে। রাহি ২ উইকেট নিতে খরচ করেছেন ৪৬ রান। তাইজুলও ফিরিয়েছেন দুইজনকে, তিনি দিয়েছেন ৬৪ রান। ৩০ রানে এক উইকেট নিয়েছেন সৌম্য সরকার।
ছুটি পেয়েছেন সাকিব, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে
স্পোর্টস ডেস্ক॥ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছিলেন সাকিব আল হাসান। তার ছুটি মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। ফলে আসছে নিউজিল্যান্ড সফরে এই অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ। সাকিবের ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সে (সাকিব) তো (নিউজিল্যান্ড) যাচ্ছে না। এ জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৩ ফেব্রুয়ারি। তবে সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। এরপর ২৩ ও ২৬ মার্চ পরের দুই ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টি হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। এদিকে সাকিবের তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় আসবে মার্চে। সাকিব মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে খবর।
মেসিদের হারিয়ে ফাইনালের পথে সেভিয়া
স্পোর্টস ডেস্ক॥ মেসির বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া। প্রতিপরে মাঠে বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। জুল কুঁদির নৈপুণ্যে সেভিয়া এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন গত সেপ্টেম্বরে বার্সেলোনা থেকে সেভিয়ায় ফেরা ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ। কুঁদি গোল করেন ২৫তম মিনিটে। সামুয়েল উমতিতিকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। ৮৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ান রাকিতিচ। মাঝমাঠের আগে থেকে অলিভের তরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। সাবেক দলের বিপে গোল উদযাপন করেননি রাকিতিচ। যোগ করা সময়ে তৃতীয়বারের মতো মেসিকে হতাশ করেন বোনো। এ যাত্রায় রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের নিচু ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান মরক্কোর এই গোলরক। সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পেল বার্সেলোনা। হারের হতাশা থাকলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে তাদের। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে কুমানের দল।
বিবর্ণ বোলিংয়ে সেই সাদামাটা আক্রমণ
স্পোর্টস ডেস্ক॥ যেখানে শেষ, সেখান থেকেই যেন শুরু। চট্টগ্রাম টেস্টের পঞ্চমদিন বাংলাদেশের যে ‘নখদর্পহীন’ বোলিং দেখা গিয়েছিল, মিরপুরেও প্রায় একই। দ্বিতীয় টেস্টের সকালে টস হেরে বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের এক উইকেট তুলতেই ঘুম ঝরেছে মুমিনুলদের। প্রথম ১৯ ওভারে একবার শুধু একটা রিভিউ নিতে হয় সফরকারীদের। মাঠের আম্পায়ার মূল সিদ্ধান্তে আউট দিয়েছিলেন, রিভিউতে সেটা যায় পাল্টে। পরে বাংলাদেশ সাফল্য পায় ২১তম ওভারে। তাইজুল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জন ক্যাম্পবেলকে (৩৬)। এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৬৬। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নামা ম্যাচে ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে নেই, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটের কারণে ছিটকে গেছেন। তাতে মিডল অর্ডারে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, তার পেস বদলি হিসেবে একাদশে এসেছেন আবু জায়েদ রাহি। এই টেস্টেও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা। চট্টগ্রাম টেস্টে টানা চার দিন দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। জিতে নেয় ম্যাচ।
সিরিজ বাঁচানোর টেস্টে ফিরলেন সৌম্য-রাহি-মিঠুন
স্পোর্টস ডেস্ক॥ প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নামা ম্যাচে ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে নেই, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটের কারণে ছিটকে গেছেন। তাতে মিডল অর্ডারে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, তার পেস বদলি হিসেবে একাদশে এসেছেন আবু জায়েদ রাহি। এই টেস্টেও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা। চট্টগ্রাম টেস্টে টানা চার দিন দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। জিতে নেয় ম্যাচ। চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে শেষ হলেও মিরপুর টেস্টে তা না হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার তাই মনে হচ্ছে (চারদিনের বেশি যাবে না)। এখনো বলতে পারছি না কীভাবে আচরণ করবে, দেখে মনে হয়েছে শুষ্ক। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং বা বোলিং যাই আগে পাই না কেন।’ বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি।
বাদ পড়লেন শচিনপুত্র অর্জুন
স্পোর্টস ডেস্ক॥ কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাই দলে অভিষেক হয় শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। তবে আসছে বিজয় হাজারে ট্রফির দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার অর্জুনের। ভারতের ঘরোয়া এই ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। টি-টোয়েন্টি আসর মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচে ২ উইকেট পান অর্জুন। এরপরও তাকে দলে রাখল না মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসন্ন আইপিএলে অর্জুন দল পান কিনা, সে নিয়ে জল্পনার মাঝেই মুম্বাই দল থেকেই বাদ পড়তে হল তাকে। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ২২ জনের স্কোয়াডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। সূর্য কুমার যাদব, যশস্বী জসওয়াল, সরফরাজ খান ছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ধাওয়াল কুলকার্নি, শিবম দুবেরা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি পৃথ্বী শ। ফর্মে নেই বলে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে রাজ্য দলের হয়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তরুণ ওপেনার। বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বাইয়ের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন পৃথ্বী। আসরে মুম্বাই রয়েছে এলিট গ্রুপ-ডি’তে। গ্রুপে তাদের লড়াই দিল্লি, মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ, পুদুচেরি ও রাজস্থানের বিপ।ে
চার দিনেই শেষ হবে ঢাকা টেস্ট!
স্পোর্টস ডেস্ক॥ চট্টগ্রাম টেস্টে টানা চার দিন দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। জিতে নেয় ম্যাচ। এবার ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হওয়ার অপোয় দুই দল। তবে চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে শেষ হলেও মিরপুর টেস্টে তা না হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ম্যাচের আগের দিন উইকেট দেখে তার ধারণা, এই টেস্টে চার দিনের বেশি খেলা হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়। দেশের সবচেয়ে টার্নিং উইকেট হয় মিরপুর স্টেডিয়ামেই। ২০১৮ সালে ক্যারিবীয়দের বাংলাদেশ সফরে অবশ্য চট্টগ্রাম ও মিরপুর, দুটি টেস্টই শেষ হয়ে গিয়েছিল তিনদিনে। এবার চট্টগ্রামে পাঁচ দিন খেলা হওয়ায় মিরপুরের উইকেট নিয়ে বেড়েছে কৌতূহল। ম্যাচের আগের দিন উইকেট দেখেছেন ব্র্যাথওয়েট। যা দেখে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘আমার তাই মনে হচ্ছে (চারদিনের বেশি যাবে না)। এখনো বলতে পারছি না কীভাবে আচরণ করবে, দেখে মনে হয়েছে শুষ্ক। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং বা বোলিং যাই আগে পাই না কেন।’ এই উইকেটে বাড়তি একজন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।





