লোকসমাজ ডেস্ক॥ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবে প্রতিবাদের দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার ১৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সব মহানগরে এবং রবিবার সব জেলা সদরে সমাবেশ ও বিােভ মিছিল করবে দলটি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুই দিনের এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নেয়ার সরকারি রাজনৈতিক অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অন্যায়, অযৌক্তিক ও উদ্দেশ্যমূলক অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, দলের প থেকে ১৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সব মহানগরে এবং রোববার ১৪ ফেব্রুয়ারি দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিােভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে বিএনপি। ৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।





