ভ্যাকসিন নিলে কোয়ারেন্টিন জরুরি নয়

0

লোকসমাজ ডেস্ক॥ যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছে তাদেরকে পূর্বের মতো নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবেনা। করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা জারি রয়েছে যুক্তরাষ্ট্রে। তবে দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, করোনার কোনো উপসর্গ না থাকলে ভ্যাকসিনের পূর্ন ডোজ নেয়াদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন মানা জরুরি নয়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বুধবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। এতে বলা হয়েছে, ভ্যাকসিন করোনাভাইরাস সংক্রমণ বন্ধে কার্যকরি তার প্রমাণ রয়েছে। তবে সিডিসি সতর্ক করে জানিয়েছে, শুধুমাত্র যারা গত তিন মাসের মধ্যে তাদের ভ্যাকসিনের সর্বশেষ ডোজ নিয়েছে এবং ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য যথেষ্ট সময় পার হয়েছে তারাই চাইলে ১৪ দিনের কোয়ারেন্টিন এড়াতে পারবে।