লোকসমাজ ডেস্ক॥গেলো বছরের ডিসেম্বরে দিয়ার কণ্ঠে প্রকাশ হয়েছিল ‘যত বলি ভালোবাসি’ শীর্ষক একটি গান। ইমরানের সুর ও সঙ্গীতায়োজনে গানটি প্রকাশ করে জি-সিরিজ। এবার নতুন আরো একটিগান নিয়ে হাজির হচ্ছেন দিয়া। তার কণ্ঠে আজ সন্ধ্যায় লেজারভিশনের ব্যানারে একটি পার্টি সং প্রকাশ হতে যাচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে।
নতুন গানটির শিরোনাম ‘কেন বলো বোঝো না’। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। দিয়া বলেন, একটু ভিন্ন ধাঁচে গানটি করেছি। বলতে পারেন, পার্টি সং। আমার নিজের কাছেই এর কথা ও সুর খুবই ভালো লেগেছে।
আমার প্রত্যাশা, ভালোবাসা দিবসের আনন্দ একটু হলেও বাড়িয়ে দেবে গানটি।





