কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও নাগরিক সুবিধা নিয়ে পৌরবাসীর সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার সকালে কলারোয়া পৌরসভা চত্বরে এ মতবিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক মনিরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, শেখ জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু,মযুবলীগ নেতা লাভলুসহ ৯ ওয়ার্ডের নাগরিকগণ।





