বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন, বিমান শাখা, যশোর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইনে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার জন্যে র্যালি মাস্ক এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু ম্যুরাল থেকে স্বেচ্ছাসেবা কার্যক্রম ও র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে শেষ হয়। কর্মসূচির উদ্বোধন করেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ। উপস্থিত ছিলেন, স্কোয়াড্রন লিডার জহির আহমাদ, অধিনায়ক, ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন, বিমান শাখা, যশোর। ফাইং অফিসার নিলুফা ইয়াসমিন, বিএনসিসিও এবং ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন, বিমান শাখা, যশোর এর পিইউও, টিইউও গণ প্রমুখ। বিজ্ঞপ্তি




