চৌগাছায় হামলা-পাল্টা হামলায় মা ছেলেসহ তিনজন আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে গত সোমবার দিবাগত রাতে হামলা-পাল্টা হামলায় মা ও ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।  আহতরা হচ্ছেন, সৈয়দপুরের শাহাজান ওরফে শাহাদাত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪২), তার ছেলে আকরাম হোসেন (৩০) ও একই গ্রামের মতিয়ার রহমান শিপন (৩০)। রোকেয়া বেগম জানিয়েছেন, তার ছেলে আকরামকে মারার জন্য সোমবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে শিপন, রাসেল, তবিবর, এনামুল, শরিফুলসহ ১০/১২ জন ঘরের পেছনে ওৎ পেতে থাকে। আকরাম বাইরে গেলে তারা হামলা চালায়। এ সময় রোকেয়া বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাকেও মারপিট করে। সংবাদ পেয়ে প্রতিবেশি লোকজন এসে তাদের ধাওয়া করে। তাদের হাতে হামলাকারী শিপন আহত হন। আহত ৩ জনকে গভীর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে শিপন পালিয়ে যান। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটেছে বলে রোকেয়া বেগম জানিয়েছেন।

ভাগ