নরেন্দ্রপুরে শাঁখারীগাতী মাধ্যমিক বিদ্যালয়ে আলমারী বিতরণ

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল.জি.এস.পি-৩ প্রকল্পের আওতায় শাঁখারীগাতী এম.এল. মাধ্যমিক বিদ্যালয়ে ০২ টি আলমারি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোদাচ্ছের আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নানের কাছে আলমারি দুটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফসিয়ার রহমান, জাকির হোসেন, বাবুল আক্তার, শওকত আলীসহ অন্যান্যরা।

ভাগ